এইমাত্র
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ আটজন গ্রেপ্তার
  • মিরসরাইয়ে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু
  • জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে হয়নি জাদুঘর
  • ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস'
  • রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে ৫ মেট্রোস্টেশন বন্ধ
  • আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪৮ কারখানা বন্ধ ঘোষণা
  • পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এক আসামি গ্রেপ্তার
  • আলফাডাঙ্গায় এইচএসসিতে ফেল দুই-তৃতীয়াংশ, পাসের শীর্ষে মহিলা কলেজ
  • নিষেধাজ্ঞায় মাছ শিকার: চরফ্যাশনে আসছে টনে টনে পচা ইলিশ
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এক আসামি গ্রেপ্তার

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

    পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এক আসামি গ্রেপ্তার

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

    পাবনার আতাইকুলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহারনামীয় সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামি হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রামের আবুল কাশেমের ছেলে মোা. মুসা (২৬)।

    রবিবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি দল পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মুসাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মুসা এজাহার নামীয় সন্দেহভাজন ৯ নম্বর আসামি।

    গ্রেপ্তার মুসার কাছ থেকে হত্যা সম্পর্কে কোন তথ্য জানা গেছে কিনা এ প্রসঙ্গে এসআরবি জানায়, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

    এর আগে, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে জোড়া খুনের ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।

    আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, মামলার এজাহারে ১৫ জনকে সন্দেহভাজন ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার ভাগ্নে রিপন হাটের পাশে তাদের অফিসে বসে নাস্তা করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদেরকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

    নিহতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ পাবনা সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার ভাগ্নে আতাইকুলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন হোসেন (৫০)। আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। আর রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…