এইমাত্র
  • মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে: পুলিশ
  • গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
  • ভালুকায় দপ্তরীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ আটজন গ্রেপ্তার
  • মিরসরাইয়ে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু
  • জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে হয়নি জাদুঘর
  • ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস'
  • রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে ৫ মেট্রোস্টেশন বন্ধ
  • আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪৮ কারখানা বন্ধ ঘোষণা
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

    সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
    সংগৃহীত ছবি

    সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কয়েকটি অঞ্চলে রেড অ্যান্ড অরেঞ্জ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। 

    রবিবার (০১ নভেম্বর) এনসিএমের পূর্বাভাসে এ বার্তা দেওয়া হয়। মূলত রেড অ্যালার্ট মানে গুরুতর আবহাওয়াজনিত বিপদের সতর্কতা, আর অরেঞ্জ অ্যালার্ট মানে সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার আগাম সতর্কতা।

    পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার কারণে দুটি লাল সতর্কতা জারি করা হয়েছে। একই অঞ্চলের অন্যান্য এলাকায় কুয়াশার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে।

    এছাড়া নর্দার্ন বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    আবহাওয়া কেন্দ্র জানায়, জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল ও নর্দার্ন বর্ডারের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টি হতে পারে।

    এসব অঞ্চলের পাশাপাশি রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলা ও বালুঝড় সৃষ্টিকারী প্রবল বাতাস বয়ে যেতে পারে। ভারি বৃষ্টির কারণে কিছু অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…