এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আটক ২

    জুনায়েদ রুবেল, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
    জুনায়েদ রুবেল, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

    গাজীপুরে ২ হাজার ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আটক ২

    জুনায়েদ রুবেল, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

    গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা। 

    রবিবার ২৫, অক্টোবর দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার  ২৬ অক্টোবর দুপুরে মোটোফোনে  বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ।

    ডিবি পুলিশ জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছিল। একপর্যায়ে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তাঁর বন্ধু নয়ন মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এ বিষয়ে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ হাসমত উল্লাহ আরো বলেন, “দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…