এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ দিলেন মা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

    ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ দিলেন মা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

    ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে বহুতল আবাসিক ভবনের ১৮ তলা থেকে এক নারী তার ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছেন। 

    শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, তারা আত্মহত্যা করেছেন।

    শনিবার (৩১ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারীর নাম একতা ভাংদে (৩৩) এবং তার ছেলের নাম মাধব ভাংদে (৬)। তারা পুনের থেরগাঁও ওয়াকাড এলাকার সিগনেচার পার্ক আবাসিক কমপ্লেক্সের বাসিন্দা ছিলেন।

    পুলিশ জানায়, একতা তার স্বামী মনোজ ভাংদে (৩৫) ও ছেলেকে নিয়ে গত দুই বছর ধরে ওই আবাসিক ভবনে বসবাস করছিলেন। তাদের পরিবারের আদি বাড়ি রাজস্থানে। ভবনটির সপ্তম তলায় তাদের ফ্ল্যাট ছিল। মনোজ ইয়েরাওয়াড়ার একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন।

    ঘটনার দিন সকাল ১০টার দিকে মনোজ কর্মস্থলে চলে যান। বাড়িতে ছিলেন একতা ও তাদের ছেলে মাধব। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ডাক্ট এলাকা থেকে বিকট শব্দ শুনে বাসিন্দারা নিচে ছুটে আসেন। সেখানে রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে পড়ে থাকতে দেখেন তারা।খবর পেয়ে ওয়াকাড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

    পুলিশের পর্যালোচনা করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে একতা তার ছেলেকে নিয়ে লিফটে করে ভবনের ১৮ তলায় যান। পরে ভবনের গ্যালারির রেলিংয়ের কাছে তাদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

    পুলিশ জানিয়েছে, মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…