এইমাত্র
  • গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
  • ভালুকায় দপ্তরীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ আটজন গ্রেপ্তার
  • মিরসরাইয়ে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু
  • জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে হয়নি জাদুঘর
  • ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস'
  • রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে ৫ মেট্রোস্টেশন বন্ধ
  • আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪৮ কারখানা বন্ধ ঘোষণা
  • পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এক আসামি গ্রেপ্তার
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    জাতীয়

    ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস'

    হোসাইন সিপাহী, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
    হোসাইন সিপাহী, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

    ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস'

    হোসাইন সিপাহী, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

    ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেওয়া স্লোগান “করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এটা একটা হাদিস।’ এমন মন্তব্য করেছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান।

    রবিবার (১ নভেম্বর) ‘এক রুট, এক কোম্পানি’-উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

    অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, ‘আপনারা বলতে পারেন, আমি পরবর্তী পোস্টিংয়ের জন্য তেল মারতেছি। কিন্তু না, তার যে স্লোগান “করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এটা একটি শাশ্বত বাণী। যাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা এটা অস্বীকার করতে পারেন। হুজুররা এই স্লোগান দিলে এতদিনে হাদিস হয়ে যেত।’

    তার এই বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

    এদিকে, ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রাথমিকভাবে ছয়টি রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিটিসির। এর মধ্যে চারটি রুটে শুধু নন-এসি এবং বাকি দুটি রুটে এসি ও নন-এসি বাস চলাচল করবে। বাস রুট রেশনালাইজেশনের মূল লক্ষ্য গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়ন হলেও শুরুতেই নতুন বাস নামানো সম্ভব হয়নি। পুরোনো বাস রং করে ছয়টি কোম্পানির অধীন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

    ডিটিসিএর পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে নন-এসি বাস চালাবে ভিআইপি পরিবহন বাস কোম্পানি। এ পথে দীর্ঘদিন ধরেই কোম্পানিটির বাস চলাচল করছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে এ রুটে গোলাপি রঙের বাস চালু করা হয়েছিল। তবে তাতে প্রত্যাশিত শৃঙ্খলা ফেরেনি।

    মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে বাস পরিচালনা করবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা রুটে বাস চালানোর দায়িত্ব পেয়েছে রমজান আলী এন্টারপ্রাইজ। এই দুটি কোম্পানির বাসও আগে থেকে ঢাকার সড়কে চলাচল করছে।

    এ ছাড়া ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বাস চালাবে ফোর স্টার বাস লাইন। ঘাটারচর থেকে উত্তরা রুটে বাস পরিচালনা করবে পিএনপি সিটি সার্ভিস। অন্যদিকে টঙ্গী থেকে ঢাকেশ্বরী মন্দির রুটে এসি বাস চালুর পরিকল্পনা রয়েছে।

    প্রস্তাবিত এসব রুটের কয়েকটিতে বর্তমানে একাধিক কোম্পানির বাস চলাচল করছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে ভিআইপি, বিকাশ, দিশারী, তানজিল, মেট্রোলিংক, রমজান আলী এন্টারপ্রাইজ, রজনীগন্ধ্যা, মালঞ্চ, সময়, মিডলাইন, পরিস্থান ও প্রজাপতি পরিবহন।

    নতুন ব্যবস্থায় নির্ধারিত কোম্পানির বাস ছাড়া অন্য কোম্পানির বাস চলাচল বন্ধ রাখা কতটা সম্ভব হবে, তা নিয়েও সংশয় রয়েছে। কারণ, যেসব রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে, সেসব পথে আগে থেকেই একাধিক কোম্পানির বাস চলাচল করছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…