এইমাত্র
  • মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে: পুলিশ
  • গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
  • ভালুকায় দপ্তরীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ আটজন গ্রেপ্তার
  • মিরসরাইয়ে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু
  • জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে হয়নি জাদুঘর
  • ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস'
  • রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে ৫ মেট্রোস্টেশন বন্ধ
  • আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪৮ কারখানা বন্ধ ঘোষণা
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    এবার আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

    এবার আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
    সংগৃহীত ছবি

    আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 

    শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জাহাজটিতে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় জাহাজ পরিবহণ প্রতিষ্ঠান নাকিলাত। খবর আল জাজিরার

    কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এলএনজি ট্যাংকার ‘আল মায়েদা’ আরব উপসাগর দিয়ে চলাচলের সময় অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়।

    তবে এ ঘটনায় জাহাজের কোনো নাবিক আহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    নাকিলাত জানায়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিকভাবে চলাচল করতে সক্ষম। হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।

    প্রসঙ্গত, নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহণসেবা দিয়ে থাকে। পাশাপাশি প্রতিষ্ঠানটি টাগবোট পরিচালনা এবং অন্যান্য সামুদ্রিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…