এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    জাতীয়

    বাইকসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

    বাইকসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    দেশে মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য বড় সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কোনো ধরনের জরিমানা ছাড়াই বকেয়া কর ও ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আরও বাড়োনো হয়েছে।

    সোমবার (২৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরিমানা ছাড়া কেবল মূল কর ও ফি জমা দিয়ে সব প্রকার মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

    বিআরটিএ জানায়, এটিই শেষ সুযোগ। তাই জরিমানা এড়াতে নির্ধারিত বৃহস্পতিবারের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের সব ধরনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার জন্য সব যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…