এইমাত্র
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
  • ঈদ যাত্রায় যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার স্থাপন
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

    ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
    ছবি: ভিডিও থেকে

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। এবারও তাই হয়েছে। 

     আজ সোমবার (১৬ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করাবিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    সিইসি বলেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শতশত মানুষকে জিজ্ঞেস করেছি কিন্তু বলতে পারেনি যে আমি আমার ভোট দিতে পারিনি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীদের জিজ্ঞেস করেছি যে আপনার কোনো বাধা-বিপত্তি পেয়েছেন কিনা? সবাই আমাকে বলেছেন না আমরা কোনো বাধা পাইনি। 

    তিনি বলেন, আমি একজনের কথা শুনিনি যে তারা ভোট দিতে পারেনি। অতীত আমরা দেখেছি সুন্দর ভোট হলে আপত্তিগুলো ওঠে ভোট হয়ে যাওয়ার পরে। সবাই মিলে আমরা যে নির্বাচন করেছি এ জন্য আমি আনন্দিত। আমি আনন্দিত এজন্য যে আমি জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি।

    তিনি বলেন, এবার নির্বাচনে কিন্তু অনেক নারী ভোটের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

    এইচএ


     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…