মানিকগঞ্জের সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে শহীদ রফিক স্মরণীস্থ প্যারামাউন্ট টাওয়ারে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মুসলেম উদ্দিন। একই সঙ্গে সাত্তার গ্রুপ অব কোম্পানির মালিক ও শিল্পপতি আলহাজ এম. এ. সাত্তার খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যবসায়িক সফলতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, সহসভাপতি ও মানবজমিন প্রতিনিধি মো. আতাউর রহমান, সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিনের প্রকাশক-সম্পাদক মো. কোহিনূর ইসলাম রাব্বি, সাবেক সহসভাপতি ও জবাবদিহি প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নিরপেক্ষ প্রতিনিধি ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কার্যকরী সদস্য ও যুগান্তর প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপনসহ সাংবাদিক বশিরউদ্দিন ও সাইফুল ইসলাম।
ইখা