এইমাত্র
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
  • ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
  • লামার দুর্গম পাহাড়ে ‘নতুন কুঁড়ি’ স্কুলে জ্বলল শিক্ষার আলো
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    খেলা

    ‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

    ‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল। ফলে শেষ ওয়ানডেতেও দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। আর সেই দিনই বাংলাদেশ সিরিজ জেতার পর ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দেন তার স্ত্রী।

    সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ তার পোস্টে লিখেন, ‘পৃথিবীটা অনেক নিষ্ঠুর।’

    তিনি আরও লিখেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’

    এই পোস্টের পর সৌম্য সরকারকে দলে না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌম্য ভালো ছন্দে ছিলেন না বলেই তাকে বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।

    মিরাজ বলেন, সৌম্য আগের সিরিজে ভালো খেললেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে তিনি সৌম্যের পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান, দলের পরিকল্পনা অনুযায়ী অন্য কম্বিনেশন নিয়ে খেলতে হয়েছে।

    তিনি আরও বলেন, এই সিরিজে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চেয়েছিল। কারণ তানজিদ আগের সিরিজে খেলেনি, আর সৌম্য কিছুটা ছন্দ হারিয়েছিল। তাই এই দুজনকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা করা হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…