এইমাত্র
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
  • ঈদ যাত্রায় যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার স্থাপন
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

    বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

    যশোরের বেনাপোল পৌরসভায় ভিজিএফের কার্ডধারীদের কম চাল দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত ১০ কেজির পরিবর্তে প্যাকেটে ৯ কেজি ৫০০ গ্রাম চাল পাওয়া যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।

    সোমবার (১৬ মার্চ) দুপুরে ভিজিএফের চাল বিতরণের সময় কয়েকজন কার্ডধারী প্যাকেটের চাল ওজন করলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাওয়া যায় বলে অভিযোগ করেন তারা।

    চাল কম দেওয়ার ঘটনায় উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ভিজিএফ কর্মসূচির আওতায় বেনাপোল পৌরসভায় মোট ৪ হাজার ৬২৫ জনকে কার্ড দেওয়া হয়েছে।

    বেনাপোলের ভবারবেড় গ্রামের কার্ডধারী রবিউল ইসলাম বলেন, সরকার দরিদ্র মানুষের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দিলেও তাদের কম দেওয়া হচ্ছে। তিনি সঠিক পরিমাণ চাল দেওয়ার দাবি জানান। পরে সংবাদকর্মীদের উপস্থিতিতে যাদের চাল কম দেওয়া হয়েছিল, তাদের পুনরায় সঠিক পরিমাণ চাল দেওয়া হয়।

    এদিকে অভিযোগ উঠেছে, প্রকৃত অভাবী অনেক মানুষ ভিজিএফের কার্ড পাননি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকজনকে পৌর ভবনে গিয়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে।

    এক ভ্যানচালকের স্ত্রী রহিমা বেগম বলেন, তার স্বামী অসুস্থ হওয়ায় সংসারে অভাব রয়েছে। ঈদের আগে সরকারের দেওয়া চাল পাবেন বলে আশা করেছিলেন, কিন্তু কার্ড পাননি।

    বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বলেন, কিছু প্যাকেটে চাল কম ছিল। বিষয়টি সংশোধন করে সংশ্লিষ্টদের সঠিক পরিমাণ চাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাগদুম বলেন, অভিযোগটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…