এইমাত্র
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
  • ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
  • লামার দুর্গম পাহাড়ে ‘নতুন কুঁড়ি’ স্কুলে জ্বলল শিক্ষার আলো
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

    ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
    সংগৃহীত ছবি

    ইসরায়েল এবং যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপনে গোয়েন্দা তথ্য পাঠানোর অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। 

    দেশটির পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা রাদান ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন।

    ব্রিগেডিয়ার জেনারেল রাদান বলেন, গ্রেপ্তারদের মধ্যে অন্তত ২৫০ জনকে ইরান ইন্টারন্যাশনালকে তথ্য প্রদানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে একাধিক আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যও আছেন। এদের প্রধান কাজ বিশৃঙ্খলা সৃষ্টি করা, উসকানি প্রদান এবং উত্তেজনাকর পরিস্থিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা করা।

    লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে ২০২২ সালে ‘সন্ত্রাসী সংস্থা’ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। ইরানের অভিযোগ— এই টেলিভিশন চ্যানেলটির মূল লক্ষ্য ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে জনগণকে উসকানি দেওয়া এবং ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো।

    প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

    তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

    হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…