এইমাত্র
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
  • ঈদ যাত্রায় যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার স্থাপন
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

    কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের চাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার একটি গরুও মারা যায়। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইমন মিয়া আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কের উঁচু স্থানে পৌঁছে কোনো সিগন্যাল ছাড়াই পাশ পরিবর্তন করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায়। তখন সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় থাকা কৃষক ইমন মিয়াকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।

    কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় কৃষক ও তার একটি গরুর মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…