এইমাত্র
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
  • ঈদ যাত্রায় যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার স্থাপন
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

    খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার।

    দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

    এর আগে সকাল ৯টা ৩০মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রম শুরু হলেও আগামী ৫ বছরে দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল এবং জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এর মাধ্যমে বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখার পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

    তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই উদ্যোগটি যদি টেকসই ও আধুনিকভাবে বাস্তবায়িত হয়, তবে দেশের কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। জিয়াউর রহমান স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন। 

    খাল খনন কর্মসূচি শুধু কৃষি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সরকারী কর্মকর্তারা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…