এইমাত্র
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
  • ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
  • লামার দুর্গম পাহাড়ে ‘নতুন কুঁড়ি’ স্কুলে জ্বলল শিক্ষার আলো
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    লাইফস্টাইল

    ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

    ঈদের আনন্দে যোগ করুন সুস্বাদু ‘স্নোবল কাস্টার্ড’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

    ঈদের আনন্দঘন মুহূর্তকে আরও মিষ্টি করে তুলতে ঘরে তৈরি ডেজার্টের তুলনা নেই। অতিথি আপ্যায়ন বা পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর জন্য দারুণ একটি পদ হতে পারে স্নোবল কাস্টার্ড। নরম, তুলতুলে স্নোবল আর মোলায়েম কাস্টার্ডের মিশেলে তৈরি এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি অসাধারণ। সহজ কিছু উপকরণে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু ঈদ স্পেশাল স্নোবল কাস্টার্ড।

    উপকরণ: 

    দুধ এক লিটার 

    ডিম দুইটি 

    কর্নফ্লাওয়ার দুই চামচ

    চিনি এক কাপ

    ভ্যানিলা এসেন্স আধা চা চামচ

    সিরকা ১/৪ চা চামচ 

    চেরি ফল (সাজানোর জন্য)।

    প্রস্তুত প্রণালী: 

    প্রথমে একটি প্যানে দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স নিয়ে চুলায় মাঝারি আঁচে ভালোভাবে মিশিয়ে নিন। পানিতে একটা বলক আসলে চুলার আঁচ কমিয়ে দিন। এবার ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম বানিয়ে নিন। এবার ফোমের মধ্যে এক চা চামচ চিনি, এক চা চামচ কর্নফ্লাওয়ার ও সিরকা দিয়ে ভালোভাবে বিট করে নিন। ফোমের একটা একটা বল বানিয়ে দুধের মিশ্রণে ঢেলে দিন। জ্বাল মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এই সময় বলগুলোকে একদম নাড়া যাবে না, নয়তো ভেঙ্গে যাবে। বলগুলো ফুলে বড় হলে এবং ২/৩টা বলক আসলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চেরি দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার স্নোবল কাস্টার্ড।

    আরএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…