এইমাত্র
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, অক্টোবরে রেকর্ড প্রাণহানি
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • তাহসিফের সঙ্গে থাকা গ্রেপ্তার সেই তরুণীর ৭ দিনের রিমান্ড আবেদন
  • কালিয়াকৈরে অবরোধ-অগ্নিসংযোগ: পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
  • এনসিপি-জামায়াত হলো আ.লীগের সংগঠন: তারেক রহমান
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আইন-আদালত

    সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

    সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
    ছবি: সংগৃহীত

    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তার সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশাকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    আজ রবিবার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে, শনিবার রাতে দিশাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে, রবিবার নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

    পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১০টায় একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন তাহসিফ সৌরি। আরেকটি বাইকে হেলমেট পরিহিত ছিলেন তার বন্ধু শাহরিয়ার দীপ। ভবনটিতে বিপণিবিতানের পাশাপাশি নেস্টা নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে তিনজনই ভবনের লিফট দিয়ে নেমে ওই এলাকা ত্যাগ করেন।

    তাহসিফের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা কেএম এনায়েতুল করিম। ওই মামলায় দিশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু দীপকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার ৪ দিনের রিমান্ড চলছে।

    উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হন তাহসিফ সৌরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…