আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান বলেছেন, এনসিপি-জামায়াত এরা হলো আ.লীগের সংগঠন। সরকার জুলাইয়ের সকল যোদ্ধাদের মুল্যায়ন করলে তারা হার্ট এ্যাটাক করবে। তারা সকালে সরকারকে গালি দেয়, বিকেলে আবার প্রশংসা করে।
আজ রবিবার (১ অক্টোবর) আমজনতার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাপান সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি জানান,
জানুয়ারী থেকে সারাদেশে শুরু হওয়া স্থানীয় নির্বাচনে আমজনতার দলের বহু সংখ্যক প্রার্থী থাকবে। তিনি বলেন, শুধু স্থানীয় নির্বাচন নয়, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনেও আমরা সারাদেশে প্রার্থী দেওয়ার কাজ করছি।
সম্পৃতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সঙ্গী হিসেবে আলোচনায় আসেন আমজনতার দলের তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গত কয়েকদিন ধরে এ নিয়ে টকশোসহ রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এছাড়াও সফরকালে তার বিভিন্ন মন্তব্যকে ঘিরেও সৃষ্টি হয় নানা সমালোচনা। তার বেশ কিছু মন্তব্য 'কাটা চামচ দিয়ে খাওয়া', বিমানে ওঠার মন্তব্য।
এসব সমালোচনার মুখে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পাল্টা বক্তব্য তুলে ধরেন তারেক রহমান।
তিনি জামায়াতের রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেন। তিনি বলেন, জামায়াত চলে হাদিয়া নামের চাঁদার মাধ্যমে। শফিক-পরওয়ারকে দেশের জনগণ চেনে দুই-আড়াই বছর ধরে। কয়দিন পর তাদের আর দেখা যাবে না।
ইখা