এইমাত্র
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, অক্টোবরে রেকর্ড প্রাণহানি
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

    বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

    ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

    রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    পরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং বরিশালের পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মামুন খন্দকার।

    আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিশাল যুব জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব হলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে। তরুণদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

    আলোচনা সভায় বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওবায়দুল হক চান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    ইখা

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…