এইমাত্র
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, অক্টোবরে রেকর্ড প্রাণহানি
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • তাহসিফের সঙ্গে থাকা গ্রেপ্তার সেই তরুণীর ৭ দিনের রিমান্ড আবেদন
  • কালিয়াকৈরে অবরোধ-অগ্নিসংযোগ: পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
  • এনসিপি-জামায়াত হলো আ.লীগের সংগঠন: তারেক রহমান
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    জাতীয়

    পরিস্থিতি স্বাভাবিক, ২ ঘণ্টা পর ফের চালু মিরপুরের মেট্রো স্টেশন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

    পরিস্থিতি স্বাভাবিক, ২ ঘণ্টা পর ফের চালু মিরপুরের মেট্রো স্টেশন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
    ছবি: ভিডিও থেকে

    ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

    মিরপুর-১০ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। গাড়িটি আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদেরও ধাওয়া দেয় শ্রমিকরা।

    সংঘর্ষের পর থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে এখন সেগুলো চালু হয়েছে। 

    মিরপুর-১১ মেট্রোস্টেশনের কন্ট্রোল অপারেটর মেহেদী হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরেই যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

    এদিন সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিক এসে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এবং পল্লবীসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

    একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরাতে অ্যাকশনে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এ সময় একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এছাড়া মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

    আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

    তবে এরই মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

    তিনি জানান, ঘোষিত বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করবে। বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের রাস্তা থেকে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান শ্রমমন্ত্রী।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…