এইমাত্র
  • কালিয়াকৈরে অবরোধ-অগ্নিসংযোগ: পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
  • এনসিপি-জামায়াত হলো আ.লীগের সংগঠন: তারেক রহমান
  • পরিস্থিতি স্বাভাবিক, ২ ঘণ্টা পর ফের চালু মিরপুরের মেট্রো স্টেশন
  • পা দিয়ে লিখে আবারও রাব্বির জিপিএ-৫ অর্জন
  • মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে: পুলিশ
  • গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
  • ভালুকায় দপ্তরীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!
  • সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ আটজন গ্রেপ্তার
  • মিরসরাইয়ে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু
  • জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে হয়নি জাদুঘর
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    শ্রমিক বিক্ষোভ

    গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

    গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম
    ছবি: সংগৃহীত

    গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের একটি কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

    পরে বিজিবির পাহারায় মহাসড়কের অন্য পথে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

    রবিবার দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে। পরে বিজিবির পাহারায় মহাসড়কের অন্য পথে আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় তারা।

    অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…