এইমাত্র
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • তাহসিফের সঙ্গে থাকা গ্রেপ্তার সেই তরুণীর ৭ দিনের রিমান্ড আবেদন
  • কালিয়াকৈরে অবরোধ-অগ্নিসংযোগ: পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
  • এনসিপি-জামায়াত হলো আ.লীগের সংগঠন: তারেক রহমান
  • পরিস্থিতি স্বাভাবিক, ২ ঘণ্টা পর ফের চালু মিরপুরের মেট্রো স্টেশন
  • পা দিয়ে লিখে আবারও রাব্বির জিপিএ-৫ অর্জন
  • মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে: পুলিশ
  • গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    বিরামপুরে জাতীয় যুব দিবস ও যুব ঋণের চেক বিতরণ

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

    বিরামপুরে জাতীয় যুব দিবস ও যুব ঋণের চেক বিতরণ

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

    দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

    রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।

    সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ।

    বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণ সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…