নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সম্মাননা স্মারক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা যুবদলের নেতা মাজহারুল আলম জুয়েল মন্ডল ও ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক ও সম্মাননা স্মারক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।