এইমাত্র
  • এবার নেতানিয়াহুর সেই ভিডিওকে ‘ডিপফেক’ বলছে গ্রোক
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
  • ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
  • লামার দুর্গম পাহাড়ে ‘নতুন কুঁড়ি’ স্কুলে জ্বলল শিক্ষার আলো
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

    খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

    খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন মো. শরিফুল আলম।

    সোমবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের আরিবিল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত অর্থেই খাল খনন করাই সরকারের মূল উদ্দেশ্য। এটি শুধু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং দেশের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ।

    তিনি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব খালকে নদী ও বিলের সঙ্গে সংযুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এর ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে প্রয়োজনীয় পানি সংরক্ষণ করা সম্ভব হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন, পাশাপাশি মৎস্যচাষের ক্ষেত্রও সম্প্রসারিত হবে। এতে করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…