এইমাত্র
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
  • ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
  • লামার দুর্গম পাহাড়ে ‘নতুন কুঁড়ি’ স্কুলে জ্বলল শিক্ষার আলো
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    খেলা

    নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম

    নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই চূড়ান্ত হলো নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজটিও হবে দেশের মাটিতে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে নিউজিল্যান্ড।

    সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করেছে।

    সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এই সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলা হবে। বিশ্বকাপ বয়কটের পর এই সিরিজ দিয়েই আবার টি–টোয়েন্টি ক্রিকেটে ফিরবে বাংলাদেশ।

    বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিউইরা ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে। এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু মিরপুর। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এরপর দুই দল যাবে চট্টগ্রামে, সেখানে ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

    এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ এপ্রিল। সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল, ২ মে মিরপুরে হবে শেষ টি–টোয়েন্টি।

    ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায় এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…