এইমাত্র
  • জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
  • ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
  • লামার দুর্গম পাহাড়ে ‘নতুন কুঁড়ি’ স্কুলে জ্বলল শিক্ষার আলো
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

    ‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
    সংগৃহীত ছবি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

    রবিবার (১৫ মার্চ) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের সঙ্গে কথা বলছি।’ 

    আলোচনার ধরণ সম্পর্কে বিস্তারিত না জানালেও ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয় না তারা এখনো (চুক্তির জন্য) প্রস্তুত। তবে তারা খুব কাছাকাছি পৌঁছেছে।’

    তিনি আরও দাবি করেন, ইরান বর্তমানে একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তবে তিনি নিজেই চুক্তির বিষয়ে কিছুটা দ্বিধা প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এখনই কোনো চুক্তি করতে চাই কি না। কারণ প্রথমত, আপনি কার সঙ্গে কথা বলছেন সেটাই নিশ্চিত নয়; তাদের অধিকাংশ নেতৃত্বই তো নিহত হয়েছে।’

    ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি তা অস্বীকার করেছেন। সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না। যখন তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছিল, তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম।’

    আরাগচি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা কখনোই সুখকর ছিল না। তিনি দাবি করেন, ইরান যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী এবং তারা কেবল তাদের জনগণকে রক্ষা করছে।

    প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভয়াবহ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েক ডজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। নেতৃত্বের এই বিশাল শূন্যতার মাঝেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটে অস্থিরতা বিরাজ করছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…