এইমাত্র
  • ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে: শিক্ষামন্ত্রী
  • স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
  • ঈদ সামনে রেখে ভাঙ্গুড়ায় জনপ্রিয় মাংস সমিতি
  • লামার দুর্গম পাহাড়ে ‘নতুন কুঁড়ি’ স্কুলে জ্বলল শিক্ষার আলো
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

    টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

    বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৬ মার্চ) সকালে স্থানীয়রা ট্যাংকির মধ্যে লাশ দেখতে পেয়ে হিজলা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করেন।

    হিজলা থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, মুহুর্তের মধ্যে লাশ উদ্ধারের খবর সর্বত্র ছড়িয়ে পরলে এলাকাবাসী ওই এলাকায় জড়ো হন। 

    পরবর্তীতে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত যুবক মনির হোসেন রাড়ী (২২) ধুলখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান রাড়ীর ছেলে।

    প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে ট্যাংকির ভিতরে লাশ ফেলে রেখেছে। ওসি আরও বলেন, পুরো ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। 

    নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…