এইমাত্র
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
  • ঈদ যাত্রায় যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার স্থাপন
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ-কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম
    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ-কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

    সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ-কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির ২১ বস্তা চাল উধাও হওয়ার অভিযোগের ঘটনায় অবশেষে চাল পেয়েছেন উপকারভোগীরা। সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে তাদের মধ্যে চাল বিতরণ করা হয়।

    এর আগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে কোম্পানীগঞ্জ উপজেলা-এর চরহাজারী ইউনিয়ন পরিষদে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ থেকে অসহায় ও দুস্থদের জন্য চরহাজারী ইউনিয়নে ২৭২ বস্তা ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার জন্য মোট ১,৩৬০ জনের মাঝে স্লিপ বিতরণ করা হয়। কিন্তু ১,২৫৬ জনকে চাল দেওয়ার পর বাকি ১০৪ জন উপকারভোগী স্লিপ নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে সকাল থেকে অপেক্ষা করলেও দুপুরে তাদের জানানো হয় চাল শেষ হয়ে গেছে। পরে জানা যায়, গুদামঘর থেকে ২১ বস্তা চাল উধাও হয়ে গেছে।

    চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমাণ উপকারভোগীরা। তারা প্রশ্ন তোলেন এত মানুষ অপেক্ষা করার পরও কীভাবে চাল শেষ হয়ে গেল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিষদের কার্যক্রম বন্ধ করে কর্মকর্তারা চলে যান বলে অভিযোগ ওঠে।

    উপকারভোগী কুলসুমের নেছা বলেন, “আমাকে স্লিপ দেওয়া হয়েছে। সকাল থেকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। এখন বলছে চাল নেই। তাহলে সরকারের দেওয়া চাল কোথায় গেল?”

    এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব মো. গাউছাল আবরার উদ্দিন বলেন, “কি হয়েছে বুঝে উঠতে পারছি না। প্রয়োজন হলে কিনেও হলেও আগামীকাল চালের ব্যবস্থা করবো।”

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান জানান, তিনি নির্দিষ্ট পরিমাণ চাল আগের দিন সচিবের কাছে বুঝিয়ে দিয়েছেন। বিষয়টি শোনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এদিকে সময়ের কণ্ঠস্বর-এ সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতায় আজ বাকি উপকারভোগীদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…