এইমাত্র
  • পুঠিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল মণ্ডল
  • সিংগাইরে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের ইফতার
  • মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
  • ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
  • ঈদ যাত্রায় যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার স্থাপন
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফারাক্কায় বাঁধ দেয়ার ফলে খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী টুকু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

    ফারাক্কায় বাঁধ দেয়ার ফলে খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী টুকু

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

    মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁধ দেয়ার ফলে খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে। বিগত দিনে এ কর্মসূচি কেউ পালন করেননি। 

    সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় খাল খনন উদ্বোধন করার আগে ভূঞাপুর উপজেলা বিএনপির  সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    এর আগে তিনি উপজেলা প্রশাসনের সাথেও মত বিনিময় করেন।

    প্রতিমন্ত্রী বলেন, খাল খননের কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান প্রথম সেচ  ব্যবস্থা চালু করেছিলেন, নদী নালা খাল বিলে যাতে পানি থাকে, কৃষক যাতে পানি পায় সে জন্য তিনি খাল খনন শুরু করেছিলেন। ৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমান দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এনেছিলেন। সে সময় বিদেশে খাদ্য রপ্তানি হতো। 

    এছাড়া তাঁর বড় ভাই, কেন্দ্রীয় বপএনপির সহ সভাপতি সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল ২ আসনের এম পি এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সম্মানার্থে তাঁকে দেয়া লাল গালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন নি।

    অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…