এইমাত্র
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    গোয়ালন্দে রাতের আঁধারে ইটের গাঁথুনি দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

    গোয়ালন্দে রাতের আঁধারে ইটের গাঁথুনি দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া বরকত সরদারপাড়া এলাকায় রাতের আঁধারে ইটের গাঁথুনি নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

    শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই জায়গায় ইটের গাঁথুনি নির্মাণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অভিযোগকারী শহিদুল ইসলাম বলেন, “২০০২ সালে আমি জায়গাটি ক্রয় করি। ওই জায়গায় আগে একটি গর্ত ছিল। বাড়ি নির্মাণের উদ্দেশ্যে জায়গাটির গর্ত ভরাট করেছি। কিন্তু হঠাৎ করে জাহিদ, জিন্না ও ইসলামসহ কয়েকজন ব্যক্তি আমার জমির মধ্যে ইটের গাঁথুনি নির্মাণ করেছেন। এ ঘটনায় আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”

    শহিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার বলেন, “আমরা প্রায় ২০ বছর আগে ওই জমি কিনেছি। কিন্তু হঠাৎ করে গতকাল রাতের আঁধারে জাহিদ, জিন্না ও ইসলামসহ কয়েকজন ব্যক্তি সেখানে ঘর নির্মাণের জন্য খুঁটি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে আসেন। পরে তাঁরা আমাদের জায়গায় ইটের গাঁথুনি নির্মাণ করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান চাই।”

    স্থানীয় মো. সুজাত বলেন, “গতকাল ওই জায়গায় কোনো গাঁথুনি ছিল না। আজ সকালে এসে দেখি, সেখানে ইটের গাঁথুনি দিয়ে বাউন্ডারির মতো নির্মাণ করা হয়েছে।”

    অন্যদিকে, এ বিষয়ে ইসলাম মুঠোফোনে বলেন, “জায়গাটি আমার। আমি রাতের আঁধারে কোনো কাজ করিনি। দিনের বেলা আড়াইটার দিকে সেখানে ইট দিয়ে গাঁথুনি করে বাউন্ডারি নির্মাণ করেছি। গত ১৬-১৭ বছর ধরে তাঁরা আমার জমি ভোগদখল করে আসছেন। রাতের আঁধারে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। জমির মালিকানার বিষয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্র ও দলিল রয়েছে।”

    এ বিষয়ে জিন্নার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, জাহিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজ বলেন, “এ ঘটনায় এক পক্ষ বাধা দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা যার পক্ষে পাওয়া যাবে, তাকে সে অনুযায়ী কাজ করার পরামর্শ দেওয়া হবে। এর আগে সেখানে কোনো ধরনের বিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলা হয়েছে।”


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…