নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬৪২ বোতল ‘ফায়ারড্রিল’ নামের মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় প্রগতি স্কুলের পশ্চিম পাশে একটি সেতুর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার জামাল উদ্দিনের ছেলে শিমুল হোসেন (৩৬) এবং পার সাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে ইয়ামিন আলী (২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এনআই