এইমাত্র
  • ‘আবার মজলুম হলে সংবাদমাধ্যমকেই বলবেন, আমাকে বাঁচান’
  • স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় তিন মিষ্টির দোকানে জরিমানা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

    মেঘনায় তিন মিষ্টির দোকানে জরিমানা

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় ওজনে অসংগতি, মূল্যতালিকা না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মানিকারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক। অভিযানে মেঘনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ওজনে অসংগতি, মূল্যতালিকা না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে হাসি-খুশি সুইটমিটসের মালিক মো. জুয়েলকে ৫ হাজার টাকা, আদি পিপাসা সুইটসের মালিক বিপদ সাহাকে ২ হাজার টাকা এবং আদি অমূল্য মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দ্বীপক সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা রাখা এবং দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।


    এইচএসএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…