এইমাত্র
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • ‘আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট, পঙ্গু করে রেখেছিল বাপেক্সকে’
  • বাংলাদেশ ব্যাংক ও রাকাবের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
  • আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শাশুড়িসহ দুজনের কারাদণ্ড

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

    নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শাশুড়িসহ দুজনের কারাদণ্ড

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

    নাটোরের গুরুদাসপুরে স্ত্রী মরিয়ম খাতুনকে (২০) গলা টিপে হত্যার দায়ে স্বামী মোঃ ফরহাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার বিকেলে এই রায় ঘোষণা করে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রোম কারাদণ্ড ভোগ করতে হবে।

    একই মামলায় তথ্য গোপন ও আলামত গোপনের দায়ে নিহতের শ্বশুর মোঃ ফজলুর রহমান এবং শাশুড়ি মোছাঃ ফাহিমা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০১৪ সালে নাটোরের গুরুদাসপুর থানার পিপলা গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ ফরহাদ হোসেনের সঙ্গে বামনবাড়িয়া গ্রামের মোঃ আমিরুল মণ্ডলের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

    ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে মরিয়মের পরিবার শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পান মরিয়মের নিথর দেহ শোবার ঘরে পড়ে আছে। তার গলায় দুই পাশে স্পষ্ট আঙুলের দাগ দেখা যায়। পরবর্তীতে জানা যায়, ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা পারিবারিক বিরোধের জেরে মরিয়মকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে।

    এ ঘটনায় নিহতের পিতা মোঃ আমিরুল মণ্ডল বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের উপস্থিতিতে প্রধান আসামি স্বামী ফরহাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামি শ্বশুর ও শাশুড়িকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…