এইমাত্র
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • পুলিশের মামলায় জীবিত, বাস্তবে মৃত দুই আওয়ামী লীগ নেতা!
  • নাটোরের লালপুরে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ট্যাক্সি-সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসী-সাধারণ যাত্রী
  • প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা দিল ডিপিডিসি
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • নাটোরে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ, জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    ধর্ম ও জীবন

    না দেখেই আমাকে ভাই বলেছিলেন রাসুল (সা.): আজহারী

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

    না দেখেই আমাকে ভাই বলেছিলেন রাসুল (সা.): আজহারী

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
    ছবি: সংগৃহীত

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনবী হজরত মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি গভীর অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

    আজ বুধবার (২৬ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসুলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন। আসন্ন সে বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন। কী করে আপনাকে ভালো না বাসি, ইয়া রাসুলাল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।”

    উম্মতের প্রতি নবীজির (সা.) অপার ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে এ ছোট ফেসবুক পোস্টটিতে মিজানুর রহমান আজহারী আজহারী নবীজির (সা.) একটি হাদিসের দিকে ইঙ্গিত করেছেন, যে হাদিসে এসেছে, নবীজি (সা.) নিজের উম্মতের যাদেরকে দেখতে পাবেন না, তাদেরকে নিজের ভাই বলেছিলেন। 

    হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন কবরস্থানে (অর্থাৎ জান্নাতুল বাকিতে) উপস্থিত হলেন এবং মৃতদের উদ্দেশে বললেন, আস্‌সালামু আলায়কুম, হে মুমিন অধিবাসীগণ! আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে এসে মিলিত হচ্ছি। আমরা আশা করি, আমরা যেন আমাদের ভাইদের দেখতে পাই।

    এ কথা শুনে সাহাবিরা করলেন, হে আল্লাহর রাসুল! আমরা কি আপনার ভাই নই? রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আপনারা আমার সাহাবি বা বন্ধু। আমার ভাই তারা যারা এখনো দুনিয়ায় আসেনি, পরে আসবে।

    সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! আপনার উম্মাতদের যারা এখনো আসেনি, তাদের আপনি কেয়ামতের দিন কীভাবে চিনবেন?

    উত্তরে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, বলুন দেখি, যদি কোন ব্যক্তির একদল মিশমিশে কালো রঙের ঘোড়ার মধ্যে ধবধবে সাদা কপাল ও সাদা হাত-পা ওয়ালা ঘোড়া থাকে, সে কি তার ঘোড়াগুলো চিনতে পারবে না?

    তারা বললেন, নিশ্চয়ই চিনতে পারবে, হে আল্লাহর রসুল!

    রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তখন বললেন, আমার উম্মত অজুর করার কারণে কেয়ামতের দিন শুভ্র কপাল ও শুভ্র হাত-পা নিয়ে উপস্থিত হবে এবং হাউজে কাউসারের সামনে আমার সঙ্গে তাদের দেখা হবে। (সহিহ মুসলিম: ২৪৯)

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…