এইমাত্র
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
  • কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল
  • ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • আজ বুধবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

    ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম
    সংগৃহীত ছবি

    পশ্চিম তীরে ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) হামলার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে ইসরায়েলি সেটলারদের ওই স্থান থেকে সরিয়ে দেয় প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    নেতানিয়াহু এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সহিংসতা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

    শনিবার (২৯ আগস্ট) বসতি স্থাপনকারীরা কুসরা গ্রামের একটি ফিলিস্তিনি বাড়ির ভেতরে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। ওই সময় বাড়িটিতে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। পরে আইডিএফের সদস্যরা সেখানে পৌঁছে জোরপূর্বক তাদের বাড়ি থেকে বের করে দেন। 

    আইডিএফ জানায়, সহিংসতার খবর পাওয়ার পর সীমান্ত পুলিশ সদস্যদের সঙ্গে সামরিক সেনাসদস্যদের ঘটনাস্থলে পাঠায়। দাঙ্গায় জড়িত ব্যক্তিদের কয়েকটি গাড়িও জব্দ করা হয়েছে। ওই গাড়িগুলো ব্যবহার করেই তারা ফিলিস্তিনিদের এলাকায় প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

    সংবাদের তথ্য মতে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে সংগ্রহ করা এসব গাড়ি ও অন্যান্য আলামত চলমান তদন্তের অংশ হিসেবে পশ্চিম তীর জেলা পুলিশের কাছে হস্তান্তর করছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ ঘটনাস্থলে পৌঁছানোর পর কাউকে গ্রেফতার করা হয়নি। সেনাবাহিনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর বসতি স্থাপনকারীরা গ্রামের উপকণ্ঠ থেকে চলে যায়।

    এদিকে, সংবাদমাধ্যম ওয়ালা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গাকারীরা আবার ফিরে আসতে পারে-এমন আশঙ্কায় আইডিএফ ও সীমান্ত পুলিশ এখনো কুসরা এলাকায় অবস্থান করছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…