এইমাত্র
  • বেনাপোলে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
  • খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
  • কটিয়াদীতে ট্রাকের চাপায় কৃষক নিহত
  • ঈদ যাত্রায় যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডার স্থাপন
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম

    হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম
    সংগৃহীত ছবি

    মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য দেশের তলবাহী ট্যাংকার পারাপারে কোনো বাধা দেয়া হচ্ছে না। যদিও নিরাপত্তাজনিত কারণে এ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার পারাপার কার্যত বন্ধ হয়ে আছে। এই অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তায় মিত্র দেশগুলোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী চীনের কাছেও সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে তিনি কথা বলেছেন। ট্রাম্প আশা করেন, বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালি আবার চালু করতে সহায়তা করবে।

    ট্রাম্পের ভাষায়, চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল সংগ্রহে এই হরমুজ প্রণালি ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে এই বৈঠক হওয়ার কথা।

    তবে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময়।

    তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

    যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এল, যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিংয়ের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে।

    সাক্ষাৎকারে ইরান যুদ্ধে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’ বলে সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা না করে, তবে ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের মিত্রদের সমালোচনা করা ট্রাম্প বলেন, ‘ন্যাটো নামক আমাদের একটি জিনিস আছে।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…