এইমাত্র
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
  • যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম

    সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম
    ছবি: বিএনপির ফেসবুক থেকে

    নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

    আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পোঁছান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।

    প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

    প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…