এইমাত্র
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
  • যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

    যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

    যশোরে নগর ও সদর উপজেলা পল্লী চিকিৎসকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

    অনুষ্ঠানে পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

    অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য রাজিব আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমদাদ সাওন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি বাবলু রহমান, পল্লী চিকিৎসক মনিরুজ্জামান সোহাগ, ইরশাদ আলী, মশিয়ার রহমান ও আব্দুস সালাম বাবুসহ অন্যরা। অনুষ্ঠানে সহযোগিতা করে মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…