এইমাত্র
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
  • যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ এএম

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:২৭ এএম
    ছবি: সংগৃহীত

    কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৬৬ জনে দাঁড়িয়েছে। রাজধানী নাইরোবিতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

    কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানি বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে মাতাতু নামে পরিচিত একটি মিনিবাস ট্যাক্সি আটকে যাওয়ার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বন্যায় প্লাবিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। 

    গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে নদীগুলোর তীর ভেঙে ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বন্যায় নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার নতুন করে বৃষ্টিপাতের পর কিছু স্কুলও প্লাবিত হয়েছে। 

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সতর্ক করে দিয়েছে যে, দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা বন্যার ঝুঁকি বাড়িয়েছে। 

    কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং দুই হাজারের বেশি মানুষকে আশ্রয়ের জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

    সূত্র: বিবিসি

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…