এইমাত্র
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
  • যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টেকনাফে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম

    টেকনাফে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম

    কক্সবাজারের টেকনাফে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় আরহাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরহাম সৌদি প্রবাসী আমান উল্লাহর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বেপরোয়া গতিতে চলা একটি ইজিবাইক (টমটম) শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, দ্রুতগামী একটি ইজিবাইকের ধাক্কায় শিশুটি আহত হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

    নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক ইউপি সদস্যের মালামাল বহনকারী একটি ইজিবাইকের চালক শিশুটিকে ধাক্কা দিয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা ইজিবাইকটি স্থানীয়রা আটক করলে কয়েকজন এসে সেটি নিয়ে যায় বলে দাবি করেছেন তারা।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইজিবাইক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…