এইমাত্র
  • ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়...
  • ১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
  • ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
  • যশোরে পল্লী চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল
  • আজ সোমবার, ২ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ এএম

    আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ এএম

    ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও তাদের অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়া এ মুহূর্তে এক যুগ আগে বানানো পুরনো মিসাইল ব্যবহার করা হচ্ছে। গত এক বছরেরও কম সময় যেসব মিসাইল বানানো হয়েছে সেগুলো এখনো ছোড়াই হয়নি।

    বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেছেন, আমাদের বেশিরভাগ অস্ত্র ভাণ্ডার অক্ষত রয়েছে। আরও উন্নতমানের অস্ত্র রিজার্ভে রাখা হচ্ছে।

    তিনি দেশটির রাষ্ট্রায়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবিকে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু পর ইরান এখন পর্যন্ত প্রায় ৭০০টি মিসাইল এবং ৩ হাজার ৬০০ ড্রোন নিক্ষেপ করেছে। যার সবই ব্যবহার করা হয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোকে টার্গেট করে।

    বিপ্লবী গার্ডের এ মুখপাত্র আরও জানিয়েছেন, গত বছরের জুনে ইসরায়েলের বিরুদ্ধে ১২দিনের যুদ্ধের পর তারা তাদের আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়েছেন।

    “বর্তমানে যেসব মিসাইল ব্যবহার করা হচ্ছে সেগুলো এক যুগ পুরোনো। গত বছরের ১২ দিনের যুদ্ধের পর থেকে এই রমজানের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত যেসব মিসাইল উৎপাদন করা হয়েছে সেগুলো এখনো মোতায়েনই করা হয়নি।”— বলেন নাইনি।

    সূত্র: আলজাজিরা


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…