এইমাত্র
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ওএমএস কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবেনা: খাদ্যমন্ত্রী
  • গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮
  • পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে: ত্রাণমন্ত্রী
  • ‘আবার মজলুম হলে সংবাদমাধ্যমকেই বলবেন, আমাকে বাঁচান’
  • স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    নববধূকে পালাক্রমে ধর্ষণ, দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেপ্তার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

    নববধূকে পালাক্রমে ধর্ষণ, দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেপ্তার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

    বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত দুলাভাই ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার ( ১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী গ্রামের ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। এরপূর্বে শনিবার দিবাগত মধ্যরাতে আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    ভুক্তভোগী নববধূ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক ক্রয় করে দেওয়ার কথা বলে পরিবারের সবার সম্মতিতে নববধূকে বাজারে নিয়ে যায় তার ভাসুরের বোনের স্বামী ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে নির্জনস্থানে নিয়ে ইমরান প্যাদা ও তার চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে নববধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

    এ ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়েন করেন নির্যাতিতা নারী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশে ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে নির্যাতিতা মামলা দায়ের করেন।

    বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, থানায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল  ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।


    এইচএসএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…