এইমাত্র
  • গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮
  • পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে: ত্রাণমন্ত্রী
  • ‘আবার মজলুম হলে সংবাদমাধ্যমকেই বলবেন, আমাকে বাঁচান’
  • স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

    উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় মোবাইল কোর্টের অভিযানে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।

    রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই এলাকার এরশাদুলের ছেলে।

    মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

    অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


    এইচএসএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…