এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

    জুনায়েদ রুবেল, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
    জুনায়েদ রুবেল, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

    গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

    জুনায়েদ রুবেল, গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

    শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি পুলিশ বক্সে আগুন দেন।


    রোববার (১ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। 


    পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন।এরই ধারাবাহিকতায় রোববার সকালেও শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

    একপর্যায়ে তারা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দেন।

    স্থানীয় সংবাদকর্মী তারেক হাসান জানায়, এই মুহূর্তে ক্যামেরা ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না, বিক্ষিপ্ত শ্রমিকরা মোবাইল ক্যামেরা বের করলেই তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এছাড়াও ভিডিও করা কে কেন্দ্র করে এক শ্রমিক আহত হয়েছে বলে জানান তিনি। 

    এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। এ ছাড়া শ্রমিকরা যানবাহন ভাঙচুর করেন এবং বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও আগুন দেন।

    গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…