এইমাত্র
  • রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
  • পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে ৫ মেট্রোস্টেশন বন্ধ
  • আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪৮ কারখানা বন্ধ ঘোষণা
  • পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এক আসামি গ্রেপ্তার
  • আলফাডাঙ্গায় এইচএসসিতে ফেল দুই-তৃতীয়াংশ, পাসের শীর্ষে মহিলা কলেজ
  • নিষেধাজ্ঞায় মাছ শিকার: চরফ্যাশনে আসছে টনে টনে পচা ইলিশ
  • বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব
  • বাঘায় শীতের আগমনী বার্তা, খেজুরগাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: বিপ্লবী গার্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

    যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: বিপ্লবী গার্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছেন, তাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে।

    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বিপ্লবী গার্ডের রাজনীতি বিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, তাদের ধারণা যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাবে।

    এ নিয়ে আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজকে ইয়াদোল্লাহ বলেন, “শত্রুরা যে পরিকল্পনাই করুক আমাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।” তিনি জানিয়েছেন, এবার আর ইরান আকস্মিক হামলার শিকার হয়ে অবাক হবে না, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর যে কোনো হামলা হলে এর তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।

    বিপ্লবী গার্ডের এ কমান্ডার আরও জানান, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে আঘাত হানার সক্ষমতা তাদের আছে। সতর্কতা দিয়ে ইয়াদোল্লাহ বলেন, “শত্রুরা যে অঞ্চলে প্রবেশের চেষ্টা করবে, হোক সেটি বিমান হামলা চালিয়ে বা সীমান্ত অতিক্রম করে সেটি তাদের জন্য ‘হত্যার ময়দান’ হয়ে উঠবে।”

    মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই ইরানে নতুন করে হামলা চালানো হবে। তবে এ হামলা হবে স্বল্প কিন্তু অত্যন্ত তীব্র।

    এমন পরিস্থিতিতে ইরান বলেছে, এবার যদি তাদের ওপর হামলা চালিয়ে যুদ্ধ শুরু করা হয় তাহলে এটার সমাপ্তি তাদের ইচ্ছায় হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে চলে যাবে, এটি হতে দেওয়া হবে না।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…