এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    রাজনীতি

    টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন বিএনপির কিছু নেতা: মির্জা আব্বাস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৮ পিএম

    টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন বিএনপির কিছু নেতা: মির্জা আব্বাস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৮ পিএম

    আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির কিছু নেতা-কর্মী টাকার বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

    শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

    মির্জা আব্বাস বলেন, ‘বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।’

    তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের আশ্রয়দাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ যাদের মিত্র, তারা বিএনপির বন্ধু হতে পারে না।’

    এ সময় বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বিরোধী দল কোনো অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।’

    দেশের কল্যাণে বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…