এইমাত্র
  • নিবন্ধন ছাড়া ই-রিকশা সড়কে চলতে পারবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ‘জমি বিক্রি করে অনেক তরুণ বিএ-এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না’
  • ক্যান্সারে ‘লন্ডভন্ড’ জীবন, সেলিম বাঁচতে চান স্ত্রী-সন্তানদের জন্য
  • শ্রীপুরে যুবদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ
  • রাজধানীতে সরকারি ফ্ল্যাটে সাবলেটের দাপট: তোয়াক্কা নেই নিয়মের!
  • ভোলায় জাল টাকাসহ নারী আটক
  • আজ জাতীয় যুব দিবস
  • জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ
  • লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    জাতীয়

    মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

    মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

    হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ফুসফুসে সংক্রমণ থাকায় তাঁকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

    মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকেরা।

    তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান।

    হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…