রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে জামায়াতে ইসলামী বারবার হোঁচট খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ডেমরায় প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি আমলে নির্বাচন বিতর্কিত করতেই গোলাম পরওয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করলেও জামায়াত কখনো সরল পথ অনুসরণ করেনি।
এইচএসএস