এইমাত্র
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • কওমি শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের পরিকল্পনা সরকারের
  • র‌্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা
  • কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
  • সখীপুরে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার
  • হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, সমাধানের আশ্বাস প্রশাসনের
  • ‘আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট, পঙ্গু করে রেখেছিল বাপেক্সকে’
  • বাংলাদেশ ব্যাংক ও রাকাবের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
  • আলফাডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ’ চালুর প্রস্তাব নেপালি শিক্ষার্থীদের
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

    ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে কাউসার (৫) ও এহসান (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    মারা যাওয়া শিশু কাউসার নদীপাড়া গ্রামের মোহাম্মদ কালামের ছেলে এবং এহসান একই এলাকার জাহানুরের ছেলে।

    নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে একসঙ্গে খেলার কথা বলে বের হয় কাউসার ও এহসান। দীর্ঘক্ষণ পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের তীরনই নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। একই সাথে দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আদরের সন্তানদের হারিয়ে পরিবার দুটিতে এখন শোকের মাতম চলছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে জানান, "ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…