এইমাত্র
  • খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ন্যাটোর ঐক্য দেখতে পোল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া
  • আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারে তিন চমক
  • এবার অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনালদো
  • মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, জরুরি অবতরণ
  • খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতারা
  • শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
  • ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যেই দেশের আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা
  • খামেনির লাশ এতদিন কোথায় ছিল
  • আজ শনিবার, ১৯ আষাঢ়, ১৪৩৩ | ৪ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    খন্দকার নাসিরুল ইসলাম

    'যারা বলেছিল রাখ তোর ফ্যামিলি কার্ড, তারাই এখন কার্ডের জন্য ঘুরছে'

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

    'যারা বলেছিল রাখ তোর ফ্যামিলি কার্ড, তারাই এখন কার্ডের জন্য ঘুরছে'

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

    'যারা বলেছিল রাখ তোর ফ্যামিলি কার্ড, তারাই এখন কার্ডের জন্য ঘুরছে'— বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

    শুক্রবার (৩ জুলাই) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ​আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, নির্বাচনের সময় জামায়াতে ইসলামী বলেছিল রাখ তোর ফ্যামিলি কার্ড। বিএনপি সরকার গঠনের পর ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। আর এখন তারাই ফ্যামিলি কার্ডের জন্য আমাদের দ্বারে দ্বারে ঘুরছে।

    ​বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও কর্মপরিকল্পনা তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠন করেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে। ফলে কৃষকরা এখন খাল খননের মাধ্যমে কাঙ্ক্ষিত সেচ সুবিধা পাচ্ছেন। এছাড়া কৃষকদের ভাগ্যোন্নয়নের কথা বিবেচনা করে ইতোমধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প শুরু হয়েছে।

    ​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। তিনি তার বক্তব্যে তৃণমূলের নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, দলের দুর্দিনে যারা মাঠে ছিলেন সেই ত্যাগী ও পরীক্ষিত কর্মীদেরই নতুন কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হবে।

    ​উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও সিনিয়র সহ-সভাপতি মামুন-উর রহমান।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজার শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাবিব, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…