এইমাত্র
  • খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ন্যাটোর ঐক্য দেখতে পোল্যান্ডে হামলা করতে পারে রাশিয়া
  • আর্জেন্টিনার শুরুর একাদশে থাকতে পারে তিন চমক
  • এবার অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রোনালদো
  • মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে ত্রুটি, জরুরি অবতরণ
  • খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতারা
  • শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
  • ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যেই দেশের আট অঞ্চলে ঝড়ের আশঙ্কা
  • খামেনির লাশ এতদিন কোথায় ছিল
  • আজ শনিবার, ১৯ আষাঢ়, ১৪৩৩ | ৪ জুলাই, ২০২৬
    রাজধানী

    মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

    মিরপুর ও মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

    রাজধানীর মিরপুর মডেল থানা ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

    মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করে।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আল আমিন (১৯), মো. সজল (১৯), মো. ফয়সাল খান (২৪), নকিব মাহমুদ (৪০), মো. সোলায়মান (১৯), মো. রুবেল মোল্লা (৩৫), মো. সিজিল মিয়া (৪০), মো. বাবুল মোল্লা (৩৮), সাফওয়ান (১৮), মো. শাওন হৃদয় (২৬), নিলয় (২২), মো. আলমাস (২২), গোলাম মোর্শেদ (২১), মো. রজব আলী (২৭), মো. সজীব (২২), মো. শামীম (২৪), মো. রনি (২২), মো. হাসান (৩০), মো. রিয়াদ হোসেন (২৮), মো. শারপিন (১৪), মো. সাইফুর রহমান (২৫), মো. আল আমিন (২৫), মো. আতিকুল ইসলাম আতিক (২৮), জহিরুল ইসলাম রনি (৩৪), মো. বাবু (২৮), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সোয়েব আক্তার (২৬), মো. ইব্রাহিম গাজী (২৫), মো. রবিউল ইসলাম হিরা (২৭), মো. আরিফ আজিজ (২৬), মো. জুয়েল (২৮), মো. হানিফ (২৯), মো. নুর আলম (২০), মো. রমজান (২০), মো. রিয়াজ (২১), মো. সিরাজুল ইসলাম (৩৯), আল মাজিদ (২০), মো. নিজাম উদ্দিন রাব্বী (২৫), মোহাম্মদ উল্লাহ খান রুবেল, জান্নাতুল ফেরদৌস (৩৩), মোছা. নুরজাহান (৫০) ও মো. বান্ধি (২৮)।

    মুগদা থানার বরাত দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, একই দিন মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইমন ওরফে টাইগার ইমন (২৪), মো. মামুন ভূঁইয়া, খাদিজা আক্তার, মো. রিজাউল মাতুব্বর (২৭), মো. সাজ্জাত মোল্লা শিশির (২৮), মো. রাহাত (২৬), রেজাউল করিম ওরফে রিয়াজ (৩৫), মো. ইউনুস (৪৪), মো. রমজান (২৫), মো. রানা (২৭), মো. শফিকুল ইসলাম ওরফে সাইফুল (৪২) ও মো. নাহিদুল ইসলাম লিখন (২৫)।

    গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…